কোম্পানীগঞ্জে প্রি-ক্যাডেট স্কুল উদ্বোধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্প্রতি পৌরসভার ৮নং ওয়ার্ডে বসুরহাট প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন করা হয়। স্কুল উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, স্কুল অধ্যক্ষ মাফুজুর রহমান বি.কম, বিএড -এর সভাপতিত্বে এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত খান, বামনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রাহবার হোসাইন, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল বাশার, চৌধুরীহাট কলেজের ইংরেজির প্রভাষক শেখ শাদী, বসুরহাট প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মাষ্টার মোঃ ইব্রাহীম, সেক্রেটারী মাষ্টার মোঃ রহমত উল্যাহ; সঞ্চালনায় ছিলেন স্কুলের ভাইস চেয়ারম্যান মোঃ আহছান উল্যাহ।
-এএইচএম মান্নান মুন্না |